জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ সাংবাদিক সংগঠন নীলফামারী জেলা অফিস মিডিয়া কর্ণারের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ পালিত হয়েছে ৷
এ উপলক্ষে আজ দুপুরে আলোচনা সভা,বাল্য বিয়ে,মাদক বিরোধী সভা,অসহায়দের মাঝে কম্বল,হতদরিদ্রদের মাঝে ছাগল ও স্কুল ছাত্রদের প্যান্ট বিতরণ করা হয় ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও নীলফামারী অফিস মিডিয়া কর্ণারের ব্যুরো চীফ জয়নাল আবেদীন হিরো ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শামীম চৌধুরী ৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার, দৈনিক মানববার্তা পত্রিকার বিজ্ঞাপন ও সাকুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন,সৈয়দপুর প্রেস ক্লাবের সাঃ সম্পাদক জিকরুল হক, কামারপুকুর ইউপির ৩নং ওয়াড সদস্য আব্দুল হালিম,কামারপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরাতুল কোবরা,সমাজসেবক ও ব্যবসায়ী এমদাদুল হক,নুর আলম ভরসা, নীলফামারী সৈয়দপুর ট্রাক ট্যাং লড়ী শ্রমিক ইউনিয়নের সাবেক সড়ক সম্পাদক মমিনুর রহমান মমিন ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মীর রমজান আলী টুটুল ৷ অনুষ্ঠানে উপকার ভোগীরা ছাড়াও সাংবাদিক,গন্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি,শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷
আলোচনা শেষে ২শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে কম্বল,৪টি বিদ্যালয়ের ছাত্রদের মাঝে প্যান্ট ও হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করা হয় ৷ এর আগে বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্মাননা দেয়া হয় এবং অনুষ্ঠানে অতিথি ও আগতদের মাঝে কলম প্রদান করা হয় ৷ উল্লেখ্য যে ২০১২ ইং সাল থেকে শীত কালে কম্বল ও প্রতি রমজান মাসে সেমাই চিনি,শাড়ি লুঙ্গি ইফতারী বিতরণ করা হয় ৷
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত