কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে রোববার দুপুরে অন্যায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা নকল নবীশ মমিনকে মারপিট করে গুরুতর রক্তাক্ত যখম করেছে সন্ত্রাসীরা। অভিযোগের ভিত্তিতে খোঁজখবর নিয়ে জানা যায়, কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে রোববার দুপুরে অফিস চলাকালীন সময়ে অন্যায়ের প্রতিবাদ করায় মমিন নামের নকল নবীশকে সন্ত্রাসীরা বেধম মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করেছে। জানা যায়, বেশ কিছুদিন ধরে উক্ত নকল নবীশের সাথে দলিল লেখক সমিতির দলিল লেখকদের সাথে মনোমালিন্য চলে আসছে বলে জানিয়েছে অনেকে। সে মনোমালিন্যে দলিল লেখক সমিতির নেতাদের ছত্রছায়ায় কতিপয় সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা নিয়ে রোববার দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশ মমিনুল ইসলামকে বেধড়ক মারপিট ও রক্তাক্ত জখম করেছে। উক্ত নকল নবীশ মমিনুল ইসলামের পিতা আবুল কাশেম। তার বাড়ী রাজারহাট উপজেলার মানাবাড়ি এলাকায়। ঘটনারদিন রোববার ০২ আগস্ট দুপুরে গুরুতর আহত নকল নবীশ মমিনুল ইসলামকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা আহত মমিনুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। নকল নবীশ মমিনুল ইসলামের সহপাঠীরা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।
সন্ত্রাসী হামলার সাথে জড়িত আবুল কালাম আজাদ, হায়দার আলী, আবুল হোসেন, মিরাজ উদ্দিন, রেদওয়ানুল হক জীবনসহ ৭/৮ জনের নাম উল্লেখ করে কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ এর নিকট সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আহত নকল নবিশের স্ত্রী বেবি নাজনীন বাদী হয়ে একটা এজাহার দাখিল করেছেন।
নকল নবীশ সমিতির নেতৃবৃন্দ নিজেদের এখন চরম নিরাপত্তা হীনতায় আছেন বলে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুছ জানায়, নকল নবীশদের সাথে দলিল লেখকদের দ্বন্দ্বের সূত্র ধরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এব্যাপারে পুলিশী হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলেছি।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত