কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১৭ অক্টোবর ২০২৬, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত রুকন সম্মেলন এ জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক, রংপুর-দিনাজপুর অঞ্চল, অধ্যাপক মাও: মমতাজ উদ্দিন। তিনি বলেন বৈষম্য থাকা যাবে না। তিনি বলেন স্থানীয় নির্বাচন নিয়ে নিজে খায়েশ প্রকাশ করবেন না। যাকে সংগঠন মনোনীত করবেন তিনি নির্বাচন করবেন। এ ব্যাপারে না নোতোর বা তোষামোদ করবেন না। নির্বাচনে অংশ নিতে যাদেরকে বলা হয়েছে ওনারা জনসংযোগ করতে থাকেন। তিনি আরও বলেন স্থানীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জামায়াতে ইসলামী অনেক বেশি জনশক্তি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন। সর্বশেষ তিনি বলেন, স্থানীয় নির্বাচনে ব্যায় যত কম করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে।
শনিবার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ এর এমপি শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং কুড়িগ্রাম-৪ এর এমপি বিশিষ্ট সমাজ সেবক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সম্মেলনের মূল অংশের পূর্বে সম্মেলনের প্রধান অতিথির পরিচালনায় ২০২৭-২০২৮ সেশনের জেলা আমীর নির্বাচনের জন্য রোকনদের ভোট গ্রহন করেন। এরপর বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব শেষে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত