কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৩ অক্টোবর ২০২৬, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকায় ডিবি কুড়িগ্রাম কতৃক মাদক বিরোধী অভিযানে ফুলবাড়ী থানাধীন কুটি চন্দ্র খানা গ্রামস্থ জনৈক আনছার আলীর বাঁশঝাড়ের সামনে গঙ্গারহাট হতে ফুলবাড়ীগামী পাকা রাস্তার উপর হতে ফুলবাড়ী কুটি চন্দখানা এলাকার মাদক কারবারি মোঃ হাফিজুর রহমান (৪০)কে ১০০ পিস ইয়াবাসহ বিকেলে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত