কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৬ অক্টোবর ২০২৬, কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কাঁঠালবাড়ি এলাকায় বিদ্যা কানন নামের একটি বিদ্যালয়ের সামনে রাত ৯ টারদিকে পিঙ্কি বাচ্চু নামের একটি যাত্রীবাহী পরিবহন ব্যাটারী চালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ২ আহত অন্তত ৭ জন। আহতদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সচেতন মহলের দাবী অসতর্কতায় অসাধারনে সড়ক মহাসড়কে বেপরোয়া গতিতে দাপিয়ে চলার কারণে দুর্ঘটনার কবলে অকালেই ঝড়ে পরছে হাজারো প্রাণ। পঙ্গুত্ত বরন করে অজস্র পরিবারের বোঝা হয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছে অসংখ্য মানবজীবন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসির কাছে যানতে চাইলে তিনি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটা বাচ্চা মারা গেছে এবং গুরুতর একজনকে রংপুরে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
বিস্তারিত আসছে---
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত