কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৮ অক্টোবর ২০২৬, আন্তঃজেলা মোবাইল চোরাকারবারী চক্রের হোতা ও ভারতীয় মাদককারবারী কুড়িগ্রামের ভূরুংগামারী উপজেলার মধ্য ভরতের ছড়ার বাসিন্দা মোঃ তফিজ উদ্দিনের পুত্র রশিদুল ইসলাম রতনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রায় ০৪ লক্ষ টাকা মূল্য মানের ভারতীয় অবৈধ মোবাইল উদ্ধার করা হয়। ভূরুংগামারী উপজেলার বংগসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে ভারতীয় মাদক ও বর্ডারক্রস মোবাইল চোরাকারবারের এক অভয়ারণ্য গড়ে তুলেছিলো রতন। তাকে গ্রেফতার করতে একাধিকবার অভিযান পরিচালনা করে পুলিশ। কিন্তু প্রতিবারেই সুকৌশলে নিজেকে রক্ষা করতে সক্ষম হয় সে। এরপর কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার নির্দেশে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে ভূরুংগামারী থানা পুলিশের একটি ছদ্মবেশী দল রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ক্রয় বিক্রয়ের সময় রতনকে হাতে-নাতে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
বংগোসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত রতন মূলত ভারতীয় মাদক ও মোবাইল ফোনের ব্যবসা করতো বলেও জানা গেছে। রতনের মাধ্যমে এসকল ভারতীয় চোরাই মোবাইল দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে ছড়িয়ে পড়তো। রতন ও তার কিছু নিকট আত্মীয়ের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালিত হতো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ২৭ অক্টোবর রাত ১১টার দিকে
রতনের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, রতনের হাত ধরে এলাকার উঠতি বয়সী যুব সমাজ ভারতীয় মাদক ও চোরাচালানে জড়িয়ে যাচ্ছিলো।
অপরদিকে, কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১৭৪ কেজি ভারতীয় জিরাসহ মোঃ আরিফ বাবু (২৩) নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। আটক আরিফ উলিপুর উপজেলার জোনাইডাঙ্গা এলাকার মোঃ মঞ্জু মিয়ার পুত্র বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত