কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ০৭ নভেম্বর ২০২৬, কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশের আয়োজনে পৃথক পৃথকভাবে কুড়িগ্রামের আয়োজনে ০৭ নভেম্বর ২০২৬, শনিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে, কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬, উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা, প্রীতিভোজ ও প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনিচ উদ্দীন, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়, পাশাপাশি পুলিশ লাইন্স জামে মসজিদে আসর এর নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং বিকাল ৪ টায় পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, জেলা জামায়াত ও জেলা বিএনপির উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত