ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় (১৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ধামইরহাট উপজেলার ৮ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায় বাস্তবায়িতব্য কার্যক্রম সমূহ উপস্থাপন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এনামুল করীম সহ ধামইরহাট উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় ইএসডিও’র পক্ষ থেকে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিও ডকুমেন্টারী মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ পজিদুর রহমান। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলায় কার্যক্রম বাস্তাবায়িত বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ, গনমাধ্যম কর্মীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি।ইএসডিও’র বাস্তবায়িত কার্যক্রমের উপস্থাপনা দেখে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য প্রতিনিধিগন প্রশংসা করেন।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত