জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা
প্রতিনিধিঃ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ডসেরা হয়েছেন সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিসা নোশিন।
১৮ নভেম্বর প্রকাশিত ফলাফল মূল্যায়নে তিনি মোট ১১৮০ নম্বর অর্জন করেন। তাঁর এই অসাধারণ সাফল্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। নাফিসার কৃতিত্বে গর্বিত সৈয়দপুরবাসীও।
নাফিসা নোশিনের এই অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভবিষ্যতেও তাঁর সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক, এমন প্রত্যাশা সবার।
কলেজের চেয়ারম্যান লায়ন মো.শফিয়ার রহমান জানান, প্রতিষ্ঠার পর থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি এস.এস.সি ও এইচ.এস.সিতে পরীক্ষার ফলাফলে দেশের সেরাদের তালিকায় এই শিক্ষা প্রতিষ্ঠানের ও নাম আছে ৷ নাফিসা নোশিন শুধু সৈয়দপুরের মেয়ে না ৷ সে আমাদের ও মেয়ে এবং আমার প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ৷ সে আমাদের প্রতিষ্ঠানের ও সৈয়দপুরবাসীর মুখ উজ্জ্বল করেছে ৷ তার এই অর্জনে আমরা গর্বিত ৷ তার প্রতি শুভ কামনা রইল ৷
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত