1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নানা কর্মসূচীর মধ্যদিয়ে তারাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া তারাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা হিলি বন্দরে দেড় দশকে হয়নি নিলাম, নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার পণ্য দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন আমরা নারীরা আজও অবহেলিত, অধিকার থেকে বঞ্চিত — হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি দিনাজপুরের  বিখ্যাত রাবার ড্যাম ৩ বছর ধরে ফুটো, সেচ সংকটে কৃষকেরা পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতে তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা

দিনাজপুর-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র সকল  অঙ্গ সহযোগী সংগঠন।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে  পার্বতীপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা, পৌরসভা, ১০টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় কোচ বাস চত্বরে গিয়ে সমাবেশ করে।
পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক মো: আতিকুর রহমান স্বপন বলেন, দিনাজপুর-৫ আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ২৮ বছর ধরে লন্ডনে অবস্থান ছিল। কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না। ৫ আগস্টের পর তার আগমন ঘটেছে। এমন ব্যক্তিকে তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, পার্বতীপুর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল আজিজ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন ও পৌর যুব দলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।
আগামীকাল বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলা দলীয় কার্যালয় থেকে উপজেলা মহিলা দল ও পৌর শাখা বিক্ষোভের ডাক দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট