বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ হাজার পিস ইয়াবার খোঁজে ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ধামইরহাট উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

হিলি সীমান্তে ১১ লাখ টাকার মাদক উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ মার্চ, ২০২৬) ভোরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন-এর অধীনস্থ হিলি সিপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। টহল কমান্ডার জেসিও-৯৪২১ সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির নিজস্ব গোয়েন্দা শাখা (আরআইবি ও এসআইপি)-এর তথ্যের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২৮৫/৬ এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে—
ভারতীয় ইস্কাফ সিরাপ: ১০০ পিস (আনুমানিক মূল্য ৪০,০০০ টাকা)
ভারতীয় ফেন্সিডিল: ১২৩ পিস (আনুমানিক মূল্য ৪৯,২০০ টাকা)
ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট: ৪,০০০ পিস (আনুমানিক মূল্য ৬,০০,০০০ টাকা)
ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশন: ৩,০০০ পিস (আনুমানিক মূল্য ৪,৫০,০০০ টাকা)
উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক মূল্য ১১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews