1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে মাদকসেবন অপরাধে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা হামিদপুরে জামায়াতের ইফতার মাহফিল: তাকওয়া, নৈতিকতা ও সামাজিক সহমর্মিতার আহ্বান দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ : আহবায়ক মোরশেদ মানিক ও সদস্য সচিব মিলন সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাংকসহ চারটি দোকান পুড়ে ছাই,ক্ষতি কয়েক কোটি  দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭ বিরামপুরে টিভি সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল, কমিটি গঠন ক্ষোভ ও সম্পত্তির ভাগ পেতে শিশু শামস্‌কে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড হিলি সীমান্তে ১১ লাখ টাকার মাদক উদ্ধার স্বামীর চাকুর আঘাতে স্ত্রীর নাক কেটে ঝুলে পড়ল

হিলি বন্দরে পেঁয়াজ আমদানিকারকের গুদামে অভিযান, ৫৩ হাজার টাকা জরিমানা

গোলাম মোস্তাফিজার রহমান মিলন হিলি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজের আমদানিকারকদের গুদাম ও বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদাল। মেসার্স রায়হান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার ও বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীকে ৩ হাজার, মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন অভিযানটি পরিচালনা করেন।

অভিযান চলাকালে পেঁয়াজ বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন বলেন,
পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি অতিরিক্ত মুনাফার আশায় ভোক্তাদের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট