রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত অল্প দিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরের ৬টি আসনে বৈধ প্রাথী ৪২ জন, বাতিল-৫, খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্তি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

হিলি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে যাচাই বাছাইয়ের শেষ দিনে আরও ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এ নিয়ে দিনাজপুরের ৬টি আসনে ৫জন প্রার্থীর মনোনয়ন বাতিল হল। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিক কারণে তার নির্বাচনী কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

এতে করে দিনাজপুরের ৬টি আসনে দাখিলকৃত ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪২ জন প্রার্থীর নাম বৈধ হিসেবে ঘোষনা করা হয়েছে।

আজ (৪ জানুয়ারী) শেষ দিন সকালে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ও দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের আমজনতার দলের প্রার্থী মোঃ ইব্রাহীম আলী মন্ডল ঋণখেলাপী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির এ কে এম কামরুজ্জামান,জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ার হোসেন,এনসিপির মোঃ আব্দুল আহাদ,জাতীয় পাটির মোঃ কাজী আব্দুল গফুর,বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আব্দুল কাদের চৌধুরী,স্বতন্ত্র প্রার্থী মোঃ হযরত আলী বেলাল, মোঃ রুস্তম আলী, এজেডএম রেজওয়ানুল হক,এসএম জাকারিয়া বাচ্চু ।

বিকেলে দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় দুই স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ ও মোঃ আব্দুল্লাহ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির আবু জাফর মোঃ জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম, জাতীয় পাটির এ্যাডঃ মোঃ রেজাউল হক, আমার বাংলাদেশ পাটির (এবি পাটি) মোঃ আব্দুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মোঃ আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নুর আলম সিদ্দিক।

শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) ও দিনাজপুর-২(বোচাগঞ্জ-বিরল) আসনের প্রার্থীদের আবেদন যাচাই অনুষ্ঠিত হয়। ওইদিন দিনাজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মনজুরুল হক চৌধুরীর মনোনয়নপত্রে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয় তার মধ্যে গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল হয়।
এই আসনের বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মোঃ মনজুরুল ইসলাম,জামায়াতে ইসলামীর মোঃ মতিউর রহমান, জাতীয় পাটির মোঃ শাহিনুর ইসলাম,গণঅধিকার পরিষদের মোঃ রিজুয়ানুল ইসলাম, জাকের পাটির রঘুনাথ চন্দ্র রায়,ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ চাঁন মিয়া ।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোন মনোনয়নপত্র বাতিল হয়নি। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মোঃ সাদিক রিয়াজ,জামায়াতে ইসলামী এ কে এম আফজালুল আনাম,জাতীয় পাটির মোঃ জুলফিকার হোসেন, জাতীয় পাটি(জেপি) সুধীর চন্দ্র শীল, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ মোকাররম হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাইদ,ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাঃ রেদওয়ানুল কারীম, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন ও মোঃ আ ন ম বজলুর রশিদ,

দিনাজপুর-৩(সদর) আসনে বাংলাদেশর কমিউনিস্ট পাটির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রের সঙ্গে কেন্দ্রী কমিটির বিগত নির্বাচনের মনোনয়নপত্র দাতার স্বাক্ষরিত চিঠি যুক্ত করা হয়েছে। কিন্তু সেটি ত্রোয়দশ সংসদ নির্বাচনের জন্য বৈধ নয়। সে কারণে বর্তমান মনোনয়নদাতার স্বাক্ষরিত চিঠি না থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন-সৈয়দ জাহাঙ্গীর আলম,জামায়াতে ইসলামীর মোঃ মাইনুল আলম,জাতীয় পাটির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম, জনতার দলের মোঃ রবিউল ইসলাম,ইসলামী আন্দোলর বাংলাদেশের মোঃ খাইরুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কিবরিয়া হোসেন,বাংলাদেশ মুসলিম লীগের লায়লা তুল রীমা।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কারও মনোনয়নপত্র বাতিল হয়নি। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মোঃ আখতারুজ্জামান মিয়া, জামায়াতে ইসলামীর মোঃ আফতাব উদ্দীন মোল্লা, জাতীয় পাটির মোঃ নুরুল আমিন শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আনোয়ার হোসাইন।

দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews