সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ

পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি : দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশনখ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব আরাফাত আমান আজিজ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে তিনি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।

এর আগে তিনি কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ঢাকা জেলার বাসিন্দা।

সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাদ্দাম হোসেন-এর স্থলাভিষিক্ত হয়ে তিনি পার্বতীপুর উপজেলায় দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন ইউএনও জনাব আরাফাত আমান আজিজের যোগদানে পার্বতীপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও জনসেবার মানোন্নয়ন ঘটবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

পার্বতীপুরবাসীর পক্ষ থেকে তাঁর সফল কর্মজীবন, সার্বিক সাফল্য এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে ফলপ্রসূ ভূমিকা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews