রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত অল্প দিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তারাগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ-

রংপুরের তারাগঞ্জে কৃষিজমি থেকে উর্বর মাটির উপরিভাগ (টপ সয়েল) কেটে নেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এক ব্যাক্তির।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর জুম্মাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে টপ সয়েল কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোঃ আরিফুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews