সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু

সন্ত্রাসী হামলার শিকার কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদের ভাই সহ পাঁচজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার: কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ১১ দলীয় ঐক্য জোটের ডক্টর আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচ জনের উপর হামলা হয়েছে। আহতদের মধ্যে আশিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুড়িগ্রাম থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার কুড়িগ্রাম শহরের পলাশবাড়ী এলাকায় রাত সাড়ে ১০টার দিকে ডক্টর আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমান (২৬) নুর আমিন (২৬) জিহাদ (৩০) এবং সৃষ্টি (১৮) কে কুড়িগ্রামে ছাত্র দলের সভাপতি আমিমুল সহ ৩০/৩৫ জন অতর্কীত আক্রমণ করে এলোভাতারী মারপিট করে গুরুতর আহত করেছে বলে জানিয়েছেন, গুরুতর আহত আশিকের বড় ভাই কুড়িগ্রাম দুই আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদ সহ প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী।

সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এনসিপি ও অঙ্গ সংগঠনের লোকজন। এরপর প্রশাসনের কর্তারা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং ডক্টর আতিক মুজাহিদ তার নেতা কর্মীদেরকে শান্ত থাকতে আহ্বান জানান।

এদিকে সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণের কথা থাকলেও নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর কুড়িগ্রাম সরকারি কলেজের ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। কারণ হিসেবে জানতে চাইলে প্রেজেন্টিং অফিসার বলেন অনেক প্রার্থীর পোলিং এজেন্ট না থাকায় কিছুটা বিলম্ব হয়েছে। পরে যারা উপস্থিত ছিল তাদের সামনে ভোটবাকিল খেলা করে ভোটগ্রহণ শুরু হয় রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews