1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরে টিভি সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল, কমিটি গঠন ক্ষোভ ও সম্পত্তির ভাগ পেতে শিশু শামস্‌কে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড হিলি সীমান্তে ১১ লাখ টাকার মাদক উদ্ধার স্বামীর চাকুর আঘাতে স্ত্রীর নাক কেটে ঝুলে পড়ল পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জে শিশুহত্যা: মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ — এলাকায় শোক ও ক্ষোভ তারাগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যান মঞ্জুরুল ইসলাম হত্যাকাণ্ডে নতুন তথ্য, উদ্ধার মোটরসাইকেল পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তারাগঞ্জে মোবাইল কোর্ট অভিযান গর্ভবতী পশু জবাইয়ের দায়ে ১৫ দিনের কারাদণ্ড

বিরামপুরে টিভি সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল, কমিটি গঠন

মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের দক্ষিণাঞ্চলে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ টিভির উদ্যোগে রবিবার (১ মার্চ ২০২৬) বিরামপুর উপজেলার ঢাকামোড় সুপার মার্কেটস্থ চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দিনাজপুর দক্ষিণাঞ্চলের অন্তর্ভুক্ত হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ি উপজেলার বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিক ও ক্যামেরা পারসনরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির দিনাজপুর দক্ষিণাঞ্চল প্রতিনিধি মোরশেদ মানিক। আনন্দ টিভির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দেশ টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবীরসহ অন্যান্য টেলিভিশন মিডিয়ার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় সম্মিলিতভাবে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ফোরাম”-এর ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোরশেদ মানিককে আহ্বায়ক এবং গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব মনোনীত করা হয়।
আলোচনা সভা শেষে প্রায় ২৫ জন টিভি সাংবাদিক ও ক্যামেরা পারসন একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজক সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের টিভি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট