1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পার্বতীপুরে দৈনিক দেশ রুপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামইরহাটে জমিতে রাসায়নিক স্প্রে করে ফসল নষ্টের অভিযোগ রংপুরের তারাগঞ্জে অনুমোদনহীন কার্যক্রমে ধরা খেল ফুয়েল টেক জরিমানা ও বন্ধ ঘোষণা দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ সৈয়দপুরে অসহায় নারীদের মাঝে ১২৬টি সেলাইমেশিন বিতরণ পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত বিরামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন রেল ডিজি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চালুর ১৫ ঘণ্টা পর আবারও উৎপাদন বন্ধ

সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা  প্রতিনিধিঃ আনন্দমুখর পরিবেশে নীলফামারীর সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাব মিলনায়তনে ওই যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আলাপন পত্রিকার প্রকাশ ও সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীদ শাহাব ও সৈয়দপুর আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.হাবিবুর রহমান হাবিব।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পৌর কমিটির আহবায়ক জাবেদ আত্তারী। এর আগে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি আমিরুল হক।

অতিথিরা বলেন,  যমুনা টিভি সম্প্রচারের শুরু থেকে নাগরিক প্রত্যাশা পূরণ করেছে। এই অল্প সময়ের মধ্যে দেশের প্রথম গণমাধ্যমে পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই এ জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়েছে।  দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যমুনা টিভি আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা সবার।

এ সময় দৈনিক ইত্তেফাকের  উপজেলা সংবাদদাতা মো. আমিরুজ্জামান, দৈনিক সংবাদ প্রতিনিধি কাজী জাহিদ, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা নজির হোসেন নজু, আমাদের সময়ের প্রতিনিধি গোপাল চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে যমুনা টেলিভিশনের দ্বিতীয় যুগে পদার্পণ উপলক্ষে সকলকে সাথে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি সাংবাদিক আমিনুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট