1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া তারাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা হিলি বন্দরে দেড় দশকে হয়নি নিলাম, নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার পণ্য দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন আমরা নারীরা আজও অবহেলিত, অধিকার থেকে বঞ্চিত — হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি দিনাজপুরের  বিখ্যাত রাবার ড্যাম ৩ বছর ধরে ফুটো, সেচ সংকটে কৃষকেরা পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতে তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা দিনাজপুরে এ কেমন সংকট? একদিকে বাম্পার ফলনের আশা, অন্যদিকে সার নিয়ে চলছে চরম লুকোচুরি

তারাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রি. রংপুরের তারাগঞ্জ উপজেলায় উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিলে প্রায় দুই হাজার সাধারণ মানুষকে ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আফছার আলী, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লিটন পারভেজ, সাবেক তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ৫ নং সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট