1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা হিলি বন্দরে দেড় দশকে হয়নি নিলাম, নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার পণ্য দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন আমরা নারীরা আজও অবহেলিত, অধিকার থেকে বঞ্চিত — হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি দিনাজপুরের  বিখ্যাত রাবার ড্যাম ৩ বছর ধরে ফুটো, সেচ সংকটে কৃষকেরা পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতে তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা দিনাজপুরে এ কেমন সংকট? একদিকে বাম্পার ফলনের আশা, অন্যদিকে সার নিয়ে চলছে চরম লুকোচুরি এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত উত্তরবঙ্গের কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী

পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা

পাবর্তীপুর, প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪টায় পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সোহেল মারুফ স্বপন

অনুষ্ঠানের একপর্যায়ে পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ.জেড.এম মিনহাজুল হক আগামী পৌরসভা নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “পার্বতীপুর পৌরসভার হারানো গৌরব পুনরুদ্ধার এবং জনগণের সেবায় আমি আবারও প্রার্থী হতে চাই।” উপস্থিত নেতা-কর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে সমর্থন জানান।

ইফতারের আগে জাতির মঙ্গল কামনা এবং জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ হুমায়ুন কবির মিলনপুরী

অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশাল এই গণজমায়েত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোনাজাত শেষে উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফল করতে পৌর বিএনপির নেতৃবৃন্দ নিরলস পরিশ্রম করেন।

মোঃ রুকুনুজ্জামান বাবুল
পার্বতীপুর, দিনাজপুর
০১৭৮৮১৯১৭৫১
তারিখ: ০৯/০৩/২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট