সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু

পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার পার্বতীপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন জাতীয় কার্যক্রমে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতা দেশের উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পার্বতীপুর উপজেলা অফিসার শহিদুল ইসলাম। তিনি বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা সবসময় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাদের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, যার অংশ হিসেবে ঈদ উপলক্ষে এই উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রুবেল ইসলাম। এ সময় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি ভাতাভোগী সদস্য-সদস্যাদের হাতে ঈদ উপহার তুলে দেন। উপহার পেয়ে সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews