1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন পর উৎপাদনে ফিরল পার্বতীপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত পার্বতীপুরে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মে দিবস উপলক্ষে সভা ও র‍্যালি অনুষ্ঠিত পার্বতীপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবস উপলক্ষে সভা ও র‍্যালি অনুষ্ঠিত অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পার্বতীপুরে দৈনিক দেশ রুপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামইরহাটে জমিতে রাসায়নিক স্প্রে করে ফসল নষ্টের অভিযোগ রংপুরের তারাগঞ্জে অনুমোদনহীন কার্যক্রমে ধরা খেল ফুয়েল টেক জরিমানা ও বন্ধ ঘোষণা

প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি পার্বতীপুরে দুস্থদের মাঝে বিতরণ

সোহেল সানী, পার্বতীপুর:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সোহেল সানি, পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুর-৫ পার্বতীপুর ও ফুলবাড়ী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ লাখ টাকা, ৭০০ শাড়ি,দলমত নির্বিশেষে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সহায়তা বিতরণ করা হয়।
দিনাজপুর-৫ আসনের সাংসদ আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও শাড়ি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি সংসদীয় আসনে বরাদ্দ এসেছে। পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার জন্য মোট ১০ লাখ টাকা ও ৭০০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পার্বতীপুর উপজেলায় ৭ লাখ টাকা ও ৪৫০টি শাড়ি এবং ফুলবাড়ী উপজেলায় ৩ লাখ টাকা ও ২৫০টি শাড়ি বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল দুস্থ মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা বিএনপির নেতা অহিদুল হক সরদার, আকরাম হোসেন মাস্টার, যুবদল নেতা আতিকুর রহমান স্বপন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল রহমান চাঁদ আলী, সোহেল মারুফ ভিপি স্বপন ও ব্যবসায়ী আফজাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদকে সামনে রেখে দুস্থদের হাতে নগদ সহায়তা ও বস্ত্র পৌঁছানোয় স্বস্তি ফিরেছে উপকারভোগীদের মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট