রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত অল্প দিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিন বাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্য ” ৯ ই এফ্রিল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী মেলা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লা আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, তথ্য কর্মকর্তা ইসতিকা আফরিন,জনস্বাস্হ্য প্রকৌশল কর্মকর্তা মিলন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এবারে ১২ টি স্টল নিয়ে এ মেলা চলছে। শিক্ষার্থীরা তাদের বুদ্ধি মত্তাকে কাজ লাগিয়ে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরি করে এনেছে। এ সব দেখতে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের ভীড লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews