1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার  ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি কোচ সৈয়দপুর রেল কারখানায় ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন

হাকিমপুরে ফুয়েল কার্ড বিতরণ শুরু, ইউএনও কার্যালয়ে সংগ্রহ চলছে

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

হিলি, দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তালিকাভুক্ত আবেদনকারীদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতকৃত এসব কার্ড আজ থেকে সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলীহাট ইউনিয়নের আবেদনকারীরা আজ থেকেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয় থেকে তাদের ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন। অপরদিকে, হাকিমপুর পৌরসভার আবেদনকারীরা আগামীকাল থেকে পৌরসভা কার্যালয় থেকে ফুয়েল কার্ড গ্রহণ করতে পারবেন।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, কার্ড সংগ্রহের সময় আবেদনপত্রের একটি কপি সঙ্গে আনলে বিতরণ কার্যক্রম সহজ ও দ্রুত সম্পন্ন হবে। এছাড়া, হিলি ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না বলেও জানানো হয়েছে।
যেসব ব্যক্তি এখনো ফুয়েল কার্ডের জন্য আবেদন করেননি, তারা অফিস চলাকালীন সময়ে আবেদন করতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট