বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চালুর ১৫ ঘণ্টা পর আবারও উৎপাদন বন্ধ

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পর আবারও পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র-এর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে বর্তমানে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মিনিটে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ভেঙে গিয়ে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে পড়ে। এরপর ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে আসে।
তবে উৎপাদন শুরুর মাত্র ১৫ ঘণ্টার মাথায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবারও বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
এদিকে, কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের ৮টি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ করা হয়েছে। বয়লারের স্টিম ঠান্ডা হতে সময় লাগবে এবং পুরো মেরামত কাজ সম্পন্ন করতে প্রায় ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews