মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু

সৈয়দপুরে অসহায় নারীদের মাঝে ১২৬টি সেলাইমেশিন বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও দুস্থ মানুষের স্বাবলম্বী করার লক্ষ্যে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে ১২৬টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রতীকী হিসেবে ১০ জন অসহায় ও দুস্থ নারীর হাতে সেলাইমেশিন তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। বাকি মেশিনগুলো পর্যায়ক্রমে তালিকাভুক্তদের মাঝে বিতরণ করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও বিতরণকালে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি এই সহায়তা অসহায় পরিবারগুলোর অর্থনৈতিক স্বচ্ছলতা ফেরাতে সহায়ক হবে। নারীরা ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews