1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার  ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি কোচ সৈয়দপুর রেল কারখানায় ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন দিনাজপুর হাবিপ্রবিতে সংঘর্ষ ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে – খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

রংপুরের তারাগঞ্জে অনুমোদনহীন কার্যক্রমে ধরা খেল ফুয়েল টেক জরিমানা ও বন্ধ ঘোষণা

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
পরিবেশ ছাড়পত্র ও ম্যানেজমেন্ট সিস্টেম না থাকায় ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জির বিরুদ্ধে ব্যবস্থা; অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলার খিয়ারজুম্মা এলাকার আলমপুরে অবস্থিত “ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জি” নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির ম্যানেজার হিসেবে রয়েছেন মোঃ আল আমীন, যার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাগুয়া এলাকায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের কোনো পরিবেশ ম্যানেজমেন্ট সিস্টেম নেই।
এ প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) এবং দণ্ড ১৫(১) এর ক্রমিক নং ৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পাশাপাশি পরিবেশগত ঝুঁকি ও আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ মলিন মিয়া।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট