বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

পার্বতীপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পার্বতীপুর উপজেলা বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস—মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় পৌরসভা অডিটোরিয়াম ও শহীদ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পার্বতীপুরের ব্যাটারি চালিত ভ্যান ও শ্রমিক সংগঠনের সভাপতি মিজানুর রহমান সিয়াম, যিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রত্যাশী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ হান্নান আশরাফী প্রিন্স, মোকলেসুর রহমান, রেলওয়ে নেতা ফজলুর রহমান, শিক্ষক নেতা আমিনুল ইসলামসহ হোটেল শ্রমিক ইউনিয়ন ও হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, ১৮৮৬ সালের শ্রমিক আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। দীর্ঘ সংগ্রামের ফলেই বিশ্বব্যাপী “৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিনোদন ও ৮ ঘণ্টা বিশ্রাম”—এই ন্যায্য দাবির স্বীকৃতি অর্জিত হয়।

বক্তারা আরও বলেন, মে দিবস শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের প্রতীক এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগায়। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমেই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব—এই প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews