রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত অল্প দিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী নামের তালিকায় আছেন যারা

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ও রাজনীতির বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপি থেকে আসা নেতাকর্মীদের প্রার্থী করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা আগে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অনেক প্রার্থী আছেন যারা আগে কখনো সক্রিয় রাজনীতি করেননি। ৫-৭ বছর আগে আওয়ামী লীগ করতেন কিন্তু পরবর্তীতে দলটির ‘স্বৈরাচারী’ আচরণের কারণে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, এমন গ্রহণযোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম পরিষ্কার করেন যে, এনসিপি বর্তমানে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, সব উপজেলায় জোটগতভাবে একজন প্রার্থী নির্বাচন করা বেশ জটিল। তবে ভবিষ্যতে জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ সময়রেখা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানা থাকলে প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে।
প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদা উপজেলা চেয়ারম্যান পদে শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌর মেয়র পদে মাসুদ পারভেজের নাম ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে ইমরান চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ী পৌর মেয়র পদে শিহাব হোসেন, ঘোড়াঘাট পৌর মেয়র পদে মোহাম্মদ আব্দুল মান্নান এবং হাকিমপুর পৌর মেয়র পদে মোহাম্মদ রায়হান কবিরের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া নীলফামারীর জলঢাকা উপজেলা চেয়ারম্যান পদে আবু সাঈদ লিওন, সদর উপজেলা চেয়ারম্যান পদে ডা. মোহাম্মদ কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদর পৌর মেয়র পদে মোহাম্মদ মাসুম মিয়া, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শাহ সুলতান নাসিরউদ্দিন আহমেদ, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে কৃষ্ণচন্দ্র বর্মন এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ খাদেমুল ইসলাম খুদির নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ প্রমুখ।
এনসিপি জানিয়েছে, এটি তাদের প্রথম ধাপের তালিকা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এই ১০০ প্রার্থীর মনোনয়নের মধ্য দিয়ে এনসিপি স্থানীয় নির্বাচনে তাদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews