রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত অল্প দিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি // যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৮ মে সোমবার বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ মেলার আয়োজন করে। মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যশোর অঞ্চলের প্রতিটি জেলায় কৃষি উৎপাদনে ব্যাপক সহায়ক। এই জেলাগুলোতে ধান, পাট,গম,সরিষাসহ নানা ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল অধিক উৎপন্ন হয়। যা জেলার চাহিদা মিটিয়ে বাইরের দেশে আমরা রপ্তানি করছি।
তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলে কৃষকদের উৎপাদিত নানা ধরনের ফসল ও সবজি প্রদর্শিত হচ্ছে। আগামী বুধবার এ মেলার সমাপনী হবে বলে জানা গেছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews