রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত অল্প দিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
oplus_2

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আগামী ছয় মাসের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) জেলা আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত এক স্মারকে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে প্রকৌশলী মো. শহিদুল ইসলাম-কে আহ্বায়ক এবং মো. সাদিকুল ইসলাম আলম-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল মোত্তালেব, মো. ইসমাইল হোসেন, মো. সাদিকুল ইসলাম বারী ও মো. আব্দুর রউফ সরদার।
মো. লোকমান হোসেন (খোকন)-কে সদস্য সচিব এবং মো. জয়নাল আবেদীন-কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোছা. রুমি বেগম, সুশীল চন্দ্র রায়, মো. মেহেরাব, মো. নজিবর রহমান ও মিজানুর রহমান মানিক।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাশ চন্দ্র রায়। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. শফিকুল ইসলাম শফিক, মো. রানা ইসলাম, মো. আজিজুল হক, মো. সোহরাব হোসেন, মো. জাকির হোসেন, মো. লাতিফুল কবির (সাদ্দাম) ও মো. গালিব।
স্মারক নং এনসিপি/দিন/কমিটি/২০২৬/০৩, তারিখ ০২ জুন ২০২৬ অনুযায়ী দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদনপত্রে স্বাক্ষর করেন দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আ.হ.ম. শামসুল মুক্তাদি, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো. ইমরান চৌধুরী নিশাদ।
নবগঠিত এ কমিটি আগামী ছয় মাস পার্বতীপুর উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews