মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু

পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, জমি দখলের চেষ্টা, ধর্ম পরিবর্তনের চাপ এবং প্রার্থনা সভায় বাধা দেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন।
সংগঠনটির প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যৌথ বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুভাস গ্রামে একটি গীর্জায় হামলা চালিয়ে ক্রুশ ভাঙচুর করা হয়। এছাড়া মুরশিদাবাদ জেলায় এক বিধবাকে ধর্ম পরিবর্তনের হুমকি ও মন্দির নির্মাণের জন্য জমি ছেড়ে দেওয়ার চাপ দেওয়া হয়। বাঁকুরা জেলায় প্রার্থনা সভায় বাধা, বাইবেল জব্দ এবং উপাসকদের আটকে রাখার অভিযোগও উঠে এসেছে। একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনাপুরের একটি গীর্জায় হামলার ঘটনাও উল্লেখ করা হয়।
বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নেতারা বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews