বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের ৬জন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জয় কিশোর নাগ অভিযুক্ত ছয় সাংবাদিকের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, আতাউর রহমান (দৈনিক ভোরের দর্পণ), শ. আ. ম. হায়দার (দৈনিক জনকণ্ঠ), মোস্তাফিজুর রহমান বকুল (দৈনিক ভোরের কাগজ), মো. মাহমুদুর রহমান (দৈনিক সমকাল), মামুনুর রশিদ (দৈনিক আগামীর সময়) এবং আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি)।
মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহাদত হোসেন।
আদালত সূত্রে জানা যায়, শুনানির একপর্যায়ে বিচারক মামলার বাদী মিজানকে আদালতে উপস্থিত আছেন কি না, তা জানতে চান এবং তাকে খোঁজ করেন। তবে সে সময় বাদী আদালতে উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে পার্বতীপুরের নামধারী কথিত সাংবাদিক মিজান এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আদালতে জমা হওয়ার পর পার্বতীপুরের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। এ সময় তারা তদন্তে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট পিবিআই তদন্ত কর্মকর্তার অপসারণের দাবি জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে পার্বতীপুরের সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মামলার পরবর্তী কার্যক্রমে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং প্রকৃত সত্য উদঘাটিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews