বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

আব্দুস সালাম , দিনাজপুর প্রতিনিধি : সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের একটি প্রতিনিধিদল দিনাজপুর পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ হাফিজুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ পৌরসভা কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়।

এ সময় পৌর প্রশাসক মোঃ হাফিজুর রহমান উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রশাসন সবসময় ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দ বলেন, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর অঙ্গীকারবদ্ধ। প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জনসেবাকে আরও কার্যকর করবে বলে আমরা বিশ্বাস করি।

সাক্ষাৎ শেষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) প্রকাশিত একটি স্মরণিকা দিনাজপুর পৌর প্রশাসক মোঃ হাফিজুর রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

প্রতিনিধিদলে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ও আমার দেশ পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক ও আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান এবং অর্থ সম্পাদক ও ডেইলি টাইমস অব বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews