বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মাহফিজুল ইসলাম রিপন পাবর্তীপুর( দিনাজপুর)
দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটির ২ বছর মেয়াদী এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬১ জন।
এর মধ্যে ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের প্রায় ৯৭ শতাংশ।শনিবার পার্বতীপুর প্রেসক্লাব চত্বরে সকাল থেকে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ দেড় দশক পর নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব চত্বরে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন মোঃ আলাউদ্দিন।ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মোঃ আলাউদ্দিন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতৃত্বে এসেছেন:সভাপতি: মোঃ মাহফিজুল ইসলাম রিপন — দৈনিক আমার দেশ।সহ-সভাপতি: মোঃ আমজাদ হোসেন।সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল মামুন — মাই টিভি।যুগ্ম সম্পাদক: মোঃ আব্দুল্যা আল মামুন (মিলন)।কোষাধ্যক্ষ: মোঃ এ.টি.এম জোবায়েদুর রহমান (জবা)।দপ্তর সম্পাদক: মোঃ আব্দুল জলিল সরকার।সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মোঃ অহেদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।এছাড়া কার্যকরী সদস্য পদের ৪টি আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে— মোঃ মোহসিন আলী, মোঃ সাজেদুর রহমান নওশাদ মোঃ নুর আলম সিদ্দিক এবং মোঃ হেলাল।দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে ক্লাবটিতে নতুন ও গতিশীল নেতৃত্ব তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ স্থানীয় সিনিয়র সাংবাদিক ও সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews