বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি ;
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দরিখার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দৈনিক স্বাধীন মত ও সাপ্তাহিক অপরাধচিত্রা-এর পার্বতীপুর প্রতিনিধি, ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ (১২১৯৮/১৫), পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মমিনুল ইসলামের শ্রদ্ধেয় পিতা।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। শুক্রবার বাদ আসর দরিখার গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান রাজু এবং পার্বতীপুর মডেল থানা পুলিশ সদস্যরা।

বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের মৃত্যুতে পার্বতীপুর উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষানুরাগী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, “মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম ছিলেন দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল একজন মানুষ। তাঁর মৃত্যুতে সমাজ এক নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল।”

সকলেই মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews