1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জে শিশুহত্যা: মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ — এলাকায় শোক ও ক্ষোভ তারাগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যান মঞ্জুরুল ইসলাম হত্যাকাণ্ডে নতুন তথ্য, উদ্ধার মোটরসাইকেল পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তারাগঞ্জে মোবাইল কোর্ট অভিযান গর্ভবতী পশু জবাইয়ের দায়ে ১৫ দিনের কারাদণ্ড দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা হিলিতে আরনু জুট মিলে ১২ লাখ টাকার মালামাল চুরি,থানায় অভিযোগ তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার পার্বতীপুরে জামায়াতে ইসলামী পলাশবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বতীপুর উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ইউনিট সভাপতিদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

হিলি বন্দরে পেঁয়াজ আমদানিকারকের গুদামে অভিযান, ৫৩ হাজার টাকা জরিমানা

গোলাম মোস্তাফিজার রহমান মিলন হিলি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজের আমদানিকারকদের গুদাম ও বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদাল। মেসার্স রায়হান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার ও বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীকে ৩ হাজার, মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন অভিযানটি পরিচালনা করেন।

অভিযান চলাকালে পেঁয়াজ বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন বলেন,
পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি অতিরিক্ত মুনাফার আশায় ভোক্তাদের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট