শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

পার্বতীপুরে জামায়াতে ইসলামী পলাশবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-উলামা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা কর্মপরিষদ সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, রমজান কেবল রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং নৈতিক চরিত্র গঠনের এক অনন্য প্রশিক্ষণকাল। তিনি উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। অন্যায়, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার জন্য রমজানের চর্চাকে সারা বছরের আমলে পরিণত করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সভাপতি ওসমান আলী। তিনি রমজানের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, রমজানে বেশি বেশি কুরআন তিলাওয়াত, নামাজ আদায়, দান-সদকা ও মানবসেবায় আত্মনিয়োগ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। পাশাপাশি মিথ্যা, গীবত, প্রতারণা, অন্যায় উপার্জন ও অপচয় থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন। তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের মাধ্যমে একজন মানুষ ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়—এ কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ-সভাপতি ও রোস্তমনগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবু জায়েদ মোঃ রিয়াজুল ইসলাম। তিনি কুরআন-হাদিসের আলোকে রমজানের ফজিলত, আত্মসংযম এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মুবিনুল ইসলাম ফারুকী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হামিদ। ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী ও স্থানীয় সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews