শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আলু ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি তারাগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আলু ক্ষেতের পাশের একটি তামাক ক্ষেতে রক্তের দাগ ও একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা এসে স্যান্ডেলটি মনজুরুল ইসলামের বলে শনাক্ত করেন। তবে ওই দিন মরদেহের সন্ধান মেলেনি।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি তিনি। মনজুরুল ইসলাম ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, উদ্ধারকৃত মরদেহটি মনজুরুল ইসলামের বলে পরিবার নিশ্চিত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews