1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রেললাইনসহ ৩ যুবক গ্রেপ্তার ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ভারতীয় ডিজেলের ধামইরহাটে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে ‘মানবসেবা’র ব্যানারে এলাকাবাসীর মানববন্ধন তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ পার্বতীপুরে আনসার ও ভিডিপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নানা কর্মসূচীর মধ্যদিয়ে তারাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া তারাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পার্বতীপুরে ১০ ম গ্রেড গেজেটের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দের কর্মবিরতি

পার্বতীপুর উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

পার্বতীপুর উপজেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ” মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ ম গ্রেড বাস্তবায়ন পরিষদ ” এর কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট রা। আজ ৩ রা ডিসেম্বর বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মবিরতির কর্মসূচি পালন করেন তারা।

এছাড়াও তারা জানান, ১৯৮৯ সালে তৎকালীন সরকার দেশের সকল ডিপ্লোমা ধারীদের একই গ্রেডে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার – ১৯৯৪ সালে, ডিপ্লোমা নার্স-২০১১ সালে এবং ডিপ্লোমা কৃষিবিদরা- ২০১৮ সালে ১০ ম গ্রেড পদমর্যাদায় উন্নীত হন।

কিন্তু দীর্ঘ তিন দশকেও সম যোগ্যতা থাকা সত্ত্বেও ডিপ্লোমা ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট দের ১০ ম গ্রেড পদমর্যাদা প্রদান করা হয়নি। যা উক্ত পেশাজীবি দের সাথে চরম বৈষম্যের শামিল।

অত্র হাসপাতালের ফার্মাসিস্ট মেহেদী হাসান ( রাজু ) জানান, কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আজ তাদের দ্বিতীয় কর্মবিরতি। এর আগে ৩০ শে নভেম্বর ২ ঘন্টা কর্মবিরতি পালিত হয় এবং সরকারকে ১০ ম গ্রেড প্রদানের জন্য চুড়ান্তভাবে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু সরকার আমাদের দাবি বাস্তবায়নে বিলম্ব করায় আজকের এই কর্মবিরতি।

অত্র হাসপাতালে ফার্মেসি বিভাগ, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, প্যাথলজি বিভাগ কর্মবিরতির কারনে বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন রোগীদের ভোগান্তিতে না ফেলে সরকারের উচিত তাদের দাবি বাস্তবায়ন করে নেওয়া।

উক্ত হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট রা জানান, আগামী ৪ তারিখেও তাদের শাট-ডাউন কর্মসূচি পালিত হবে। স্বাস্থ্য বিভাগ পুরোপুরি ভেঙে পড়ার আগেই সরকারকে তাদের ১০ ম গ্রেড গেজেট প্রদানের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট