শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

পার্বতীপুরে রেললাইনসহ ৩ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৫১ বার পড়া হয়েছে

সোহেল সানী, পার্বতীপুর:
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে আবাসিক কোয়ার্টার আউট হাউজে ছাদ ভেঙ্গে ১০ ফুল রেললাইন চুরির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পার্বতীপুর রেলওয়ে পুলিশ। ঘটনাটি ঘটছে, বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পার্বতীপুর রেলওয়ে সাহেবপাড়া বাংলো নং এল ২১৮ আউট হাউজে। উদ্ধারকৃত লম্বা ১০ ফুট রেললাইনের মূল্য ৫০ হাজার টাকা।
এঘটনায় বুধার সকালে পার্বতীপুর রেলওয়ে সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার (ওয়ার্কার্স) মোঃ রাজা আলী শেখ বাদী হয়ে ৩ জন আসামিসহ আরও ৪/৫ অজ্ঞাতনাম করে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে আসামীদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ধৃতরা হলেন, পার্বতীপুর সাহেবপাড়া মহল্লার। মিনহাজুল হক দুই ছেলে মোঃ মেহেদী হাসান (২২), মোঃ অমিত হাসান (২০) ও শহিদুল ইসলামে ছেলে মোঃ স্বাধীন ইসলাম (১৯)।
এব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি রাষ্টিয় সম্পদ আউট হাউজ এর ছাদ ভেঙ্গে রেললাইন চুরির সময় স্থানীয় লোকজন আটক করে। এসময় অজ্ঞাতনামা ৪/৫ জন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, পার্বতীপুর রেলওয়ে থানার (মামলা-০১ তাং-১১/০৩/২০২৬) ধারা-রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন ২০১৬ এর ৪ রুজু করা হয়েছে। মামলাটি আরএনবির ইন্সপেক্টর, পার্বতীপুর মোঃ আহসান হাবীব তদন্ত দায়িত্ব রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews