1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে রেললাইনসহ ৩ যুবক গ্রেপ্তার ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ভারতীয় ডিজেলের ধামইরহাটে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে ‘মানবসেবা’র ব্যানারে এলাকাবাসীর মানববন্ধন তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ পার্বতীপুরে আনসার ও ভিডিপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নানা কর্মসূচীর মধ্যদিয়ে তারাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া

পার্বতীপুরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন

পাবর্তীপুর, প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে পার্বতীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসে এক আনন্দমুখর অনুষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক সরকার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান সিদ্দিকি সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

পার্বতীপুর উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনয়নে ২০৭টি প্রাথমিক বিদ্যালয় ও ৭৪টি কিন্ডারগার্টেন স্কুলে এবছর ৩১ হাজার শিক্ষার্থীদের মধ্যে ৫৭ হাজার ৬শত ১৪টি বই বিনামূল্যে বিতরণ করা হবে বই কয়েকদিন আগে উপজেলায় পৌঁছিলে বুধবার (২৪ ডিসেম্বর) স্কুল পর্যায়ে বিতরণ শেষ, কিন্ডারগার্টেন স্কুলেরবই গুলো ২৮/২৯ ডিসেম্বরের মধ্যে সব স্কুলে পৌঁছে যাবে। ১ জানুয়ারি২০২৬ বই উৎসব পালন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ভিত্তিক বই গ্রহণ, সংরক্ষণ ও তালিকাভুক্তির কাজ শেষ পর্যায়ে। নির্ধারিত তারিখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট