1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রেললাইনসহ ৩ যুবক গ্রেপ্তার ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ভারতীয় ডিজেলের ধামইরহাটে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে ‘মানবসেবা’র ব্যানারে এলাকাবাসীর মানববন্ধন তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ পার্বতীপুরে আনসার ও ভিডিপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নানা কর্মসূচীর মধ্যদিয়ে তারাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া তারাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার ১

পাবর্তীপুর, প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বুধবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তি আটক ।

জানাযায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে, এম এ ফারুক অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানার নেতৃত্বে পার্বতীপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পৌর শহরের গুলপাড়া এলাকার বাসিন্দা শামিম হোসেন ওরফে গুড্ডু (৩৯) দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ি থেকে মাদকের ব্যবসা করে আসছিলো, রাত ৭টার দিকে ওই বাড়িতে অভিযান  পরিচালনা করা হয়। সে সময় আটক ব্যক্তির শামিমের ঘর তল্লাশী করে মোট ১৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকের বোতল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৮০ বোতল ফেয়ারডিল এবং ৫৫ বোতল উইংকস সিরিক্স সিরাপ রয়েছে। যা ভারতে কাঁশির ওষুধ হিসেবে ব্যবহার করা হলেও দামে কম হওয়ায়  বাংলাদশে ফেন্সিডিলের বিকল্প হিসেবে সেবন করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক সাংবাদিকদের বলেন, ‘আটক শামিম হোসেন গুড্ডুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট