1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বামীর চাকুর আঘাতে স্ত্রীর নাক কেটে ঝুলে পড়ল পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জে শিশুহত্যা: মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ — এলাকায় শোক ও ক্ষোভ তারাগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যান মঞ্জুরুল ইসলাম হত্যাকাণ্ডে নতুন তথ্য, উদ্ধার মোটরসাইকেল পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তারাগঞ্জে মোবাইল কোর্ট অভিযান গর্ভবতী পশু জবাইয়ের দায়ে ১৫ দিনের কারাদণ্ড দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা হিলিতে আরনু জুট মিলে ১২ লাখ টাকার মালামাল চুরি,থানায় অভিযোগ তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার পার্বতীপুরে জামায়াতে ইসলামী পলাশবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৃত্যুর পরও স্বাক্ষর করেছেন ডিলার: কাহারোলে চাঞ্চল্যকর জালিয়াতি

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলায় মেসার্স সোনালী ট্রেডার্স নামক এক সার ডিলারের মৃত্যুর পরও তার নাম ব্যবহার করে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস সার উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। কৃষি বিভাগকে ম্যানেজ করে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে এই বিশাল অঙ্কের সার উত্তোলন করা হয়েছে বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষকরা।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মেসার্স সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি-বিএডিসি সার ডিলার মোঃ ফারুক মিয়া গত ৭ অক্টোবর, ২০২৫ তারিখে সৌদি আরবে থাকাকালীন মৃত্যুবরণ করেন। নিয়ম অনুযায়ী ডিলারের মৃত্যুতে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত হওয়ার কথা থাকলেও, রহস্যজনকভাবে তার নামে সার বরাদ্দ অব্যাহত থাকে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারুক মিয়ার দুই ছেলে মোঃ জুবায়ের খান ও ডা. মোঃ তৌহিদ খান দুজনেই দীর্ঘদিন ধরে বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন।

বর্তমানে ছোট ছেলে ডা. তৌহিদ খান বাংলাদেশে অবস্থান করছেন। অভিযোগ উঠেছে তৌহিদ খান তার বাবার লাইসেন্সটি নিজের নামে হস্তান্তরের আবেদন করেছেন। কৃষকদের দাবি, বাবার মৃত্যুর পর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের সারের বরাদ্দপত্রে মৃত ব্যক্তির জাল স্বাক্ষর ব্যবহার করে সার উত্তোলন করা হয়েছে। বর্তমানে এই ব্যবসাটি অন্য কাউকে দিয়ে পরিচালনা করিয়ে তারা বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।

২০২৫ সালের সার নীতিমালা অনুযায়ী, একই পরিবারের একাধিক সদস্য ডিলারশিপ পেতে পারেন না। কিন্তু সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র, মৃত ফারুক মিয়ার স্ত্রী হেলেনা খানমের নামেও বীরগঞ্জ উপজেলায় ‘মেসার্স শতরূপা এন্টারপ্রাইজ’ নামে বিসিআইসি ও বিএডিসি সারের ডিলারশিপ রয়েছে। একই পরিবারের দুটি লাইসেন্স থাকা এবং মৃত ব্যক্তির নামে বরাদ্দ বজায় রাখা সরকারি নীতিমালার চরম লঙ্ঘন বলে অভিযোগ করছেন কৃষকরা।

একজন মৃত ব্যক্তির নামে কীভাবে কৃষি বিভাগ সারের বরাদ্দ প্রদান ও প্রতিস্বাক্ষর করল, তা নিয়ে কাহারোল উপজেলার সাধারণ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। কৃষকদের দাবি, এর পেছনে কৃষি বিভাগের অসাধু কর্মকর্তাদের
যোগসাজশ রয়েছে।

গত ২৩ ডিসেম্বর ২০২৫ স্থানীয় কৃষকদের পক্ষ থেকে দিনাজপুর জেলা প্রশাসক ও সার-বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের অনুলিপি কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং কৃষি অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

কৃষকরা এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট