1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে মিডিয়া কর্ণারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল,ছাগল ও শিক্ষার্থীদের মাঝে প্যান্ট বিতরণ ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্ম বিরতি ৯ম পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবি,বেরোবি কর্মচারীদের মানববন্ধন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন দিনাজপুরে সাংবাদিকদের নির্বাচনকালীন প্রশিক্ষণ সম্পন্ন সোয়া ৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্নের ঘটনায়, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোষ্টাল ভোট বাক্স সিল গালা করা হয়

সোয়া ৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সোয়া ৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী।

তিনি জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়। এ ঘটনায় সকাল ৭টা ৪০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট