রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত অল্প দিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে মিডিয়া কর্ণারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল,ছাগল ও শিক্ষার্থীদের মাঝে প্যান্ট বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ সাংবাদিক সংগঠন নীলফামারী জেলা অফিস মিডিয়া কর্ণারের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ পালিত হয়েছে ৷

এ উপলক্ষে আজ দুপুরে আলোচনা সভা,বাল্য বিয়ে,মাদক বিরোধী সভা,অসহায়দের মাঝে কম্বল,হতদরিদ্রদের মাঝে ছাগল ও স্কুল ছাত্রদের প্যান্ট বিতরণ করা হয় ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও নীলফামারী অফিস মিডিয়া কর্ণারের ব্যুরো চীফ জয়নাল আবেদীন হিরো ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শামীম চৌধুরী ৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার, দৈনিক মানববার্তা পত্রিকার বিজ্ঞাপন ও সাকুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন,সৈয়দপুর প্রেস ক্লাবের সাঃ সম্পাদক জিকরুল হক, কামারপুকুর ইউপির ৩নং ওয়াড সদস্য আব্দুল হালিম,কামারপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরাতুল কোবরা,সমাজসেবক ও ব্যবসায়ী এমদাদুল হক,নুর আলম ভরসা, নীলফামারী সৈয়দপুর  ট্রাক ট্যাং লড়ী শ্রমিক ইউনিয়নের সাবেক সড়ক সম্পাদক মমিনুর রহমান মমিন ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মীর রমজান আলী টুটুল ৷ অনুষ্ঠানে উপকার ভোগীরা ছাড়াও সাংবাদিক,গন্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি,শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷
আলোচনা শেষে ২শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে কম্বল,৪টি বিদ্যালয়ের ছাত্রদের মাঝে প্যান্ট ও হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করা হয় ৷ এর আগে বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্মাননা দেয়া হয় এবং অনুষ্ঠানে অতিথি ও আগতদের মাঝে কলম প্রদান করা হয় ৷ উল্লেখ্য যে ২০১২ ইং সাল থেকে শীত কালে কম্বল ও প্রতি রমজান মাসে সেমাই চিনি,শাড়ি লুঙ্গি ইফতারী বিতরণ করা হয় ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews