রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত অল্প দিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পার্বতীপুরে মাদকসেবন অপরাধে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর-এ মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়। পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী জানান, শহরের ধুপিপাড়া ও সাবেপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম হাসান (৩২), আসিফ (২২), ফিরোজ (৩০), সাজেদুর রহমান (২৫), সাব্বির (৩০), মামুনুর রশিদ লিমন (৩৬) ও জাবেদ (২৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন বলেন, মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews