বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন : ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে সুবিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar

পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন : ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন, গণভোটের গণরায় কার্যকর, গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমীরের নেতৃত্বে একটি সুবিশাল গণবিক্ষোভ মিছিল পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ঢাকা মোড় চত্বরে গিয়ে শেষ হলে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য, পার্বতীপুর ও ফুলবাড়ীর মাটি ও মানুষের নেতা এবং সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আনোয়ার হোসেন। তিনি অবিলম্বে গণভোটের গণরায় কার্যকর, জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানান।

বক্তব্যে তিনি বলেন, “সরকারকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।” তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সরকারকে সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে এর দায় সরকারকেই বহন করতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সূরা সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার আমীর মো. ইউসুফ আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলী, দিনাজপুর জেলা সূরার সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আবু সায়েম শাহ্, বিশেষ অতিথি হিসেবে খন্দকার আশরাফুল ইসলাম এবং যুব বিভাগের পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম মানিকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা এনসিপির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘোষিত এবারের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ এর প্রতিপাদ্য হলো— “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”।

মোঃ রুকুনুজ্জামান বাবুল
পার্বতীপুর প্রতিনিধি
০১৭৮৮১৯১৭৫১
তাং ৫ আগস্ট ২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews