মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক মধ্যপাড়া খনিতে, পাথর উত্তোলনে জিটিসির সাফল্য পার্বতীপুরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালি আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ দিনাজপুর বোর্ডে এগিয়ে মেয়েরা, কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানের ৭০ পরীক্ষার্থীই ফেল পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের সুবর্ণজয়ন্তী উদযাপন, অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ কুড়িগ্রামে ইয়াবা, হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩ মামা ভাগ্নার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগে প্রধান আসামি সালাম গ্রেপ্তার পার্বতীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু

পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

প্রতিনিধি পার্বতীপুর দিনাজপুর:
ময়মনসিংহের ভালুকা থেকে চট্টগ্রামগামী ৩০০ বস্তা গোখাদ্য (ফিড) বোঝাই একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে বিক্রির চেষ্টার অভিযোগে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। বর্তমানে ট্রাকসহ মালামাল পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলা গেটসংলগ্ন পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১২-০৩১০।জানা গেছে, ‘সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’-এর ময়মনসিংহের ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড বোঝাই করে ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি দিনাজপুরের পার্বতীপুরে নিয়ে আসা হয়। পরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করে স্থানীয় একটি ফিড ব্যবসাপ্রতিষ্ঠান ‘অর্পিতা ট্রেডার্স’-এর কাছে এসব মালামাল বিক্রির প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে।এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে চালক ও হেলপারের গতিবিধি এবং অস্বাভাবিক কম দামে মালামাল বিক্রির প্রস্তাব সন্দেহজনক মনে হয়। পরে তিনি বিষয়টি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষকে জানান। কোম্পানির পক্ষ থেকে পার্বতীপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়।সুগুনা ফুড অ্যান্ড ফিডসের টেরিটরি ইনচার্জ তৌহিদুল হাসান জানান, ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড বোঝাই করে ট্রাকটির চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি পার্বতীপুরে চলে আসে। বিষয়টি জানার পর কোম্পানির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। শুনেছি, সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেরাই বিষয়টি আপস-মীমাংসা করে নেওয়ার চেষ্টা করছে। তারা অভিযোগ বা মামলা না করলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।’অন্যদিকে, একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি আপস-মীমাংসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে কীভাবে এবং কী শর্তে বিষয়টির নিষ্পত্তি হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকসহ ৩০০ বস্তা ফিড পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews