বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পার্বতীপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ডাঙ্গাপাড়া

কুড়িগ্রামে নানা কর্মসূচীর মধ্যে পালিত হলো বিজয় দিবস : উপেক্ষিত থেকেই গেল ইসলামি সংস্কৃতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১৬ ডিসেম্বর ২০২৫, কুড়িগ্রাম জেলা জামায়াতের যুব ও ক্রিড়া বিভাগের উদ্যোগে বিজয় দিবসে আয়োজিত বিজয় এক বর্ণাঢ্য র‍্যালি জেলা জামায়াতের অফিস চামড়ার গোলা এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন’র নেতৃত্বে। এ সময় তার সাথে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, যুব ও ক্রিড়া বিভাগের জেলা সভাপতি এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজ, জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম সদর উপজেলা আমীর মোঃ শামসুল হুদা মিঠু ও ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ মোশাররফ হোসেন সহ হাজারো নেতাকর্মী। অপরদিকে, অন্নপূর্ণা দেবনাথ জেলা প্রশাসক কুড়িগ্রাম ও ফজলে রাব্বি জেলা পুলিশ সুপার কুড়িগ্রাম’র নেতৃত্বে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়। তবে নানা কর্মসূচীর মধ্যে ইসলামী সংস্কৃতির কর্মসূচি গ্রহণ না থাকায় ইসলামের ইতিহাস ও ঐতিহ্য উপেক্ষিত থেকেই গেল বলে জানিয়েছেন ইসলামি সংস্কৃতিমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews